ঢাকা | নভেম্বর ২০, ২০২৬ - ২:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ সম্পন্ন

বান্দরবান প্রতিনিধি।।

 

পার্বত্য অঞ্চলের যুবসমাজকে কারিগরি দক্ষতায় দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে বান্দরবানে তিন সপ্তাহব্যাপী যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ সম্পন্ন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বান্দরবান রিজিয়নের উদ্যোগে বান্দরবান যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬-এর আওতায় ১৪৩ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানি ইএমই এ প্রশিক্ষণ পরিচালনা করে। এতে জেলার বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালি সম্প্রদায়ের মোট ১৮ জন যুবক অংশগ্রহণ করেন।

 

প্রশিক্ষণ শেষে আয়োজিত সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ, পিএসসি। বিশেষ অতিথি ছিলেন ১৪৩ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানি ইএমইর ভারপ্রাপ্ত অধিনায়ক ক্যাপ্টেন আজিজুল হাকিম শাওন।

 

প্রশিক্ষণে যানবাহনের ইঞ্জিন ও বিভিন্ন যন্ত্রাংশের কার্যপদ্ধতি, নিয়মিত রক্ষণাবেক্ষণ, কারিগরি ত্রুটি শনাক্তকরণ এবং মেরামত বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা দেওয়া হয়।

 

প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এ ধরনের কারিগরি প্রশিক্ষণ যুবসমাজের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

 

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা আত্মকর্মসংস্থানের পাশাপাশি স্থানীয় পর্যায়ে দক্ষ জনবল তৈরিতে অবদান রাখবেন।

সম্পর্কিত