ঢাকা | নভেম্বর ২০, ২০২৬ - ২:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

আওয়ামীলীগ এর সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ

 

বান্দরবান প্রতিনিধি।

 

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) দুপুরে এ কর্মসূচি পালিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বান্দরবান জর্জ কোর্ট প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দীন তুষার বলেন, “যারা বিগত ১৭ বছর নির্বাচনের নামে প্রহসন করেছে এবং সাধারণ মানুষের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে কষ্ট দিয়েছে, তাদের বিদেশ থেকে দেশে ফিরিয়ে এনে আইনের মাধ্যমে ফাঁসিতে ঝুলানো হোক।”

আলোচনা সভায় জেলা বিএনপির সদস্য চ নু মং বলেন, “নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নানা অপপ্রচার চালাচ্ছে। প্রশাসনের প্রতি অনুরোধ তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক।”

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবিদুর রহমান, বান্দরবান জেলা পরিষদের সদস্য মাওসেতুং তংচংগ্যা এবং মিজ উম্যাসিং মার্মা। এছাড়াও জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও আলোচনা সভায় অংশ নেন।

সম্পর্কিত