ঢাকা | নভেম্বর ১৮, ২০২৬ - ১২:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

রোয়াংছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ

রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি:

 

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ২ নম্বর তারাছা ইউনিয়নের বড়ইতলী পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা বিতরণ করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।

 

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) বড়ইতলী পাড়ায় আয়োজিত এ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সন্মানিত চেয়ারম্যান মিজ মাম্যা চিং এর পক্ষে জেলা পরিষদের সদস্য জনাব চনু মং।

 

প্রধান অতিথির বক্তব্যে চ নু মং বলেন, ‘অগ্নিকাণ্ডে আপনাদের যে ক্ষতি হয়েছে, তা আমাদের পক্ষে পূরণ করা সম্ভব নয়। তবুও সবার সহযোগিতা নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।’

 

এ সময় তারাছা ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য নৈমাখিং মার্মা জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আজ জেলা পরিষদের পক্ষ থেকে আমাদের ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। এ জন্য বড়ইতলী পাড়ার পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই।’

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মাওসেতুং তংচংগ্যা, তারাছা ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য নৈমাখিং মার্মা, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মংবা থোয়াই মারমা, বড়ইতলী পাড়ার কারবারি চিংসামং মার্মাসহ পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা।

সম্পর্কিত