ঢাকা | অক্টোবর ২০, ২০২৬ - ১০:২০ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

বাঘাইছড়িতে করেঙ্গাতলী পূজামণ্ডপ পরিদর্শন করলেন ইউএনও আমেনা মারজান

বাঘাইছড়ি প্রতিনিধি।।

 

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতলী শ্রী শ্রী হরি মন্দির পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দিরের সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও শান্তিপূর্ণ পরিবেশ পর্যবেক্ষণে মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি মন্দিরটি পরিদর্শন করেন।

 

পরিদর্শনকালে ইউএনও মন্দিরের ধর্মীয় পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় পূজা ও মন্দির পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

 

এ সময় বঙ্গলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান জীব চাকমা, উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা নব আলো চাকমা, বাঘাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ, বাঘাইছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, ওয়ার্ড সদস্য, পূজা ও মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

পরিদর্শন শেষে মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করা এবং পূজার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে আলোচনা করেন ইউএনও আমেনা মারজান। এ সময় তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সম্পর্কিত