ঢাকা | অক্টোবর ৩১, ২০২৬ - ২:০৩ অপরাহ্ন

শিরোনাম

সারাদেশ

জামায়াতে যোগ দিলেন গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি

{"AIGC":{"Label":"1","ContentProducer":"001191110108551385082Q00000","ProduceID":"1f307c2a4b9e403ca61f6b9ff70f7b0f","ReservedCode1":"","ContentPropagator":"001191110108551385082Q00000","PropagateID":"1f307c2a4b9e403ca61f6b9ff70f7b0f","ReservedCode2":""}}

জেলা প্রতিনিধি।। বিএনপির সকল দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল বাসেত।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় টঙ্গী পূর্ব থানার ৫৭নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

রফিকুল বাসেত গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি এবং কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার পর নিজের ফেসবুক আইডিতে রফিকুল বাসেত লিখেছেন, দীর্ঘ আত্মসমালোচনা, চিন্তা-উপলব্ধির পর তিনি ইসলামী আদর্শে জীবন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন। সেই আদর্শকে বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর মহানগরের নায়েবে আমির ও গাজীপুর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হোসেন আলী এবং মহানগর সহকারী সেক্রেটারি আফজাল হোসেনের মাধ্যমে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

তিনি বলেন, ইসলামী জীবনব্যবস্থা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার সর্বোত্তম পথ। রাজনৈতিক জীবনে তার কোনো ভুলত্রুটি হয়ে থাকলে সবার কাছে ক্ষমা চান এবং দোয়া কামনা করেন, যেন তিনি সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে পারেন।

গাজীপুর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হোসেন আলী বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি-আদর্শের প্রতি আনুগত্য স্বীকার করে আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেছেন রফিকুল বাসেত।

যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আফজাল হোসেন, ৫৭ নম্বর ওয়ার্ড আমির, মাওলানা ওবাইদুল হক, স্থানীয় নেতা আব্দুল মালেক আকন্দসহ জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সম্পর্কিত