আজ শনিবার সকাল সাড়ে ১০টারয় মোংলা পৌরসভা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মিছিলটি পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর চত্বরে এসে পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তারা হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, রাজনৈতিক নেতাদের ওপর এ ধরনের হামলা গণতন্ত্র ও আইনের শাসনের জন্য মারাত্মক হুমকি। তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরও অভিযোগ করেন, নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে একটি মহল পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।