ঢাকা | অক্টোবর ৩১, ২০২৬ - ৪:০৪ পূর্বাহ্ন

শিরোনাম

রাজধানী

উত্তরায় র‌্যাব পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় পাঁচজন গ্রেপ্তার

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 80?

নিজস্ব প্রতিবেদক।। রাজধানীর উত্তরায় র‍্যাব পরিচয়ে নগদ ডিস্ট্রিবিউটর প্রতিনিধিদের কাছ থেকে এক কোটি ৯ লাখ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনার নগদ অর্থ ও গাড়িসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপ-কমিশনার তালেবুর রহমান।

তিনি জানান, টাকা ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারী চাকরিচ্যুত দুই সেনা ও পুলিশ সদস্য। তাদেরসহ পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে।

গত ১৪ জুন সকাল ৯টার দিকে ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে এই ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ছিনতাই কাজে ব্যবহার করেছে কালো রঙের মাইক্রোবাস। এসময় তারা সবাই র‌্যাবের কালো জ্যাকেট পরিহিত ছিলো এবং পেছনে ‘র‌্যাব’ লেখা ছিলো।

সম্পর্কিত