ঢাকা | মে ১৬, ২০২৬ - ৪:৪১ অপরাহ্ন

শিরোনাম

২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট কৃষিবান্ধব ও উৎপাদনমুখী হওয়া প্রয়োজন

  • আপডেট: Saturday, May 16, 2026 - 3:48 pm
লায়ন মোঃ গনি মিয়া বাবুল।। বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। শিল্পায়ন, নগরায়ণ ও প্রযুক্তিগত উন্নয়নের ধারাবাহিকতায় দেশের অর্থনীতিতে নতুন নতুন খাতের বিকাশ ঘটলেও কৃষির গুরুত্ব এতটুকুও কমেনি। বরং খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন, রপ্তানি আয় এবং গ্রামীণ অর্থনীতির প্রাণচাঞ্চল্য ধরে রাখতে কৃষিই এখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিবেচিত। দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কৃষির সঙ্গে জড়িত। তাই জাতীয় বাজেট প্রণয়নের ক্ষেত্রে কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া সময়ের দাবি।