ঢাকা | মে ১৬, ২০২৬ - ৫:০৫ অপরাহ্ন

শিরোনাম

পানগুছি সেতুর দাবিতে মোড়েলগঞ্জ-শরণখোলা উন্নয়ন সংগ্রাম পরিষদের মানববন্ধন

  • আপডেট: Saturday, May 16, 2026 - 3:55 pm

ডেস্ক রিপোর্ট।। বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার পানগুছি নদীতে সেতু নির্মাণের দাবিতে আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘মোড়েলগঞ্জ-শরণখোলা উন্নয়ন সংগ্রাম পরিষদ’-এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব ড. মসিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়া প্রবাসী বিশিষ্ট শিল্পপতি ড. এস এম রহমান হালিম (তনু)।

মানববন্ধনে বক্তারা বলেন, পানগুছি নদীর ওপর একটি সেতুর অভাবে মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলার লাখ লাখ মানুষ দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। পারাপারের সময় প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন, যাতায়াত ব্যবস্থার আধুনিকায়ন এবং জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে এখানে একটি দৃষ্টিনন্দন ও টেকসই সেতু নির্মাণ এখন সময়ের দাবি।

মোড়েলগঞ্জ-শরণখোলা উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি ড. কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফারহানা জাহান নিপা এবং যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ সোহেল।

 

এছাড়াও বক্তব্য রাখেন বাগেরহাটে জেলা বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক শরীফ মোস্তফা জামান লিটু, মুক্তিযোদ্ধা প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি রেজাউনুল হক সবুজ, আমরা জুলাই যোদ্ধা’র সভাপতি আমিনুল ইসলাম ইমন, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান বিল্লাল,

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ বাপ্পি, শ্যামপুর থানা শ্রমিক দলের সভাপতি হারুন-অর-রশিদ হারুন, নিউ মার্কেট থানা শ্রমিক দলের সভাপতি শিহাব শিকদার, বিএনপি নেতা সাইফুল আমিন কিসলু, মোড়লগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন,

মোড়লগঞ্জ কল্যাণ সমিতির সহ-সভাপতি সালেক খান রুমি, জিয়া মঞ্চের কেন্দ্রীয় সহ-সম্পাদক আলী হায়দার চুনু, শিক্ষক নেতা প্রিন্সিপাল মোস্তফা কামাল, মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলার ঢাকায় অবস্থানরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, সরকারি-বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ী সমাজ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।