ঢাকা | মে ২২, ২০২৬ - ১২:১৬ অপরাহ্ন

শিরোনাম

সাতকানিয়ায় হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

  • আপডেট: Friday, May 22, 2026 - 11:42 am

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের সাতকানিয়ায় চাঞ্চল্যকর হত্যা মামলার দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প) এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার (২১ মে) রাত ১১টা ২০ মিনিটের দিকে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন ১৩ নম্বর বাজালিয়া ইউনিয়নের বোমাংহাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় অভিযান টের পেয়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাকে ঘেরাও করে আটক করে।

গ্রেফতারকৃত আসামি কপিল উদ্দিন ওরফে কফিল উদ্দিন (৩৪)। তিনি সাতকানিয়া উপজেলার দক্ষিণ চরতি এলাকার মৃত সালেহ আহম্মদের ছেলে।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত কপিল উদ্দিনের বিরুদ্ধে সাতকানিয়া থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় ওয়ারেন্ট রয়েছে। মামলাটি সিআর মামলা নং-৮৬৭/২৪ হিসেবে নথিভুক্ত। দীর্ঘদিন ধরে তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।