ঢাকা | মে ৬, ২০২৬ - ৭:১১ অপরাহ্ন

শিরোনাম

রাজস্থলী প্রেস ক্লাব থেকে এক সদস্য আজীবন বহিষ্কার ও অবাঞ্ছিত ঘোষণা

  • আপডেট: Wednesday, May 6, 2026 - 5:59 pm

রাজস্থলী প্রতিনিধি।।

রাঙামাটি জেলার রাজস্থলী প্রেস ক্লাব থেকে এক সদস্যকে আজীবন বহিষ্কার ও অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৩১ এপ্রিল) রাজস্থলী প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির অনুষ্ঠিত সভায় জানানো হয়, বহিষ্কৃত সদস্য আইয়ুব চৌধুরী প্রেস ক্লাব ও বর্তমান নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি এবং ক্লাবের সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় তাকে আজীবন বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়।

একই সঙ্গে প্রেস ক্লাবের শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে জড়িত থাকা এবং প্রেস ক্লাবের নাম ব্যবহার করে রাজস্থলীর বাঙ্গালহালিয়ার বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে নানাবিধ সুবিধা আদায়ের অভিযোগ রয়েছে সদস্য আইয়ুব চৌধুরীর বিরুদ্ধে। যেমন, বাঙ্গালহালিয়া আশা অয়েলের মালিক পুলক চৌধুরীর নিকট হতে ৫৫ হাজার টাকা, শিমুল মেম্বারের বড় ভাইয়ের নিকট হতে ৫ হাজার টাকা এবং অজয় দাশের নিকট হতে ৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। এসব অপকর্মের কারণে প্রেস ক্লাবের ঐতিহ্য ও সুনাম নষ্ট করায় প্রেস ক্লাব থেকে বহিষ্কৃত আইয়ুব চৌধুরীকে আজীবন বহিষ্কার করা হয়। এবং বহিষ্কৃত এই সদস্যকে প্রেস ক্লাব ও প্রেস ক্লাবের আশপাশের এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

এছাড়া রাজস্থলী প্রেস ক্লাবের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাজস্থলী প্রেস ক্লাবের সম্মানহানিকর তৎপরতার বিরুদ্ধে সভা থেকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। এবং যারা এ ধরনের তৎপরতার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণেরও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় কমিটির নেতৃবৃন্দ জানান, বহিষ্কৃত এই ব্যক্তির সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বা লেনদেন না করার জন্য রাজস্থলীর সর্বস্তরের ব্যবসায়ীদের প্রতি বিনীত অনুরোধ জানানো হয়। ইতোমধ্যে আইয়ুব চৌধুরীর বহিষ্কার আদেশ সেনাবাহিনীর জোন কমান্ডার, নির্বাহী কর্মকর্তা রাজস্থলী, সাব-জোন রাজস্থলী বাঙ্গালহালিয়া এবং থানা অফিসার ইনচার্জ রাজস্থলী-চন্দ্রঘোনা বরাবর অনুলিপি প্রেরণ করা হয়েছে।

প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুমন খানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি চাথোয়াইমং মারমা, সহ-সভাপতি হারাধন কর্মকার, কাইয়ুম হোসেন মিরাজ, অর্থ সম্পাদক নুশরাত জাহান নিশু, সাংগঠনিক সম্পাদক মিন্টু কান্তি নাথ এবং কার্যকরী কমিটির সদস্য হাবীবুল্লাহ মিজবা।