ঢাকা | সেপ্টেম্বর ১৫, ২০২৬ - ৭:০৪ অপরাহ্ন

শিরোনাম

মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় দুই দোকানকে ১২ হাজার টাকা জরিমানা

  • আপডেট: Saturday, September 12, 2026 - 2:02 pm

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় দুটি ফলের দোকানে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন খাদ্যপণ্য পাওয়ায় দোকান দুটিকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্ট চলাকালে ওই দুটি দোকানে মেয়াদোত্তীর্ণ কেক, চিপস, মিষ্টিসহ বিভিন্ন খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রয়ের জন্য রাখা অবস্থায় পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় সংশ্লিষ্ট দুই দোকান মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে উভয় দোকানকে মোট ১২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে জব্দ করা মেয়াদোত্তীর্ণ ও অনিরাপদ খাদ্যপণ্য ঘটনাস্থলে পুড়িয়ে ধ্বংস করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের মেয়াদোত্তীর্ণ ও অনিরাপদ খাদ্যপণ্য বিক্রি না করা এবং ভোক্তা অধিকার সংরক্ষণে প্রচলিত আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমেনা মারজান বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”