ঢাকা | এপ্রিল ১৬, ২০২৬ - ১১:৪১ অপরাহ্ন

শিরোনাম

মুন্সীগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু 

  • আপডেট: Thursday, April 16, 2026 - 9:46 pm

মুন্সীগঞ্জ প্রতিনিধি।। মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে আড়িয়াল ইউনিয়নের ফজুশাহ গ্রামে গরু আনতে গিয়ে মিজান ঢালী (১৬) এবং দিঘিরপাড় ইউনিয়নের হায়ারপাড় এলাকায় ফুটবল খেলতে গিয়ে রাকিব (২২) বজ্রপাতে প্রাণ হারান।

টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. নুরে আলম সিদ্দিকী ও স্বজনরা জানান, আড়িয়াল ইউনিয়নের ফজুশাহ গ্রামে জমিতে গরু আনতে গিয়ে বজ্রপাতে আক্রান্ত হন মিজান ঢালী। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, দিঘিরপাড় ইউনিয়নের হায়ারপাড় এলাকায় ফুটবল খেলার সময় বজ্রপাতে গুরুতর আহত হন রাকিব। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু জানান, মরদেহগুলো সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।