ঢাকা | এপ্রিল ১৬, ২০২৬ - ১১:০৭ অপরাহ্ন

শিরোনাম

ফটিকছড়িতে পুকুরে পড়ে প্রাণ গেল ৪ বছরের শিশু সাফওয়ানের

  • আপডেট: Thursday, April 16, 2026 - 8:52 pm

ফটিকছড়ি প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে পুকুরে পড়ে সাফওয়ান (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত সাফওয়ান আল-আইন প্রবাসী হাফেজ মোহাম্মদ সাইফ উদ্দিনের ছেলে। সে একই এলাকার হাফেজ সুলতান আহমদের বাড়ির বাসিন্দা। দুই মেয়ে ও এক ছেলের মধ্যে সাফওয়ান ছিল পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান।

স্থানীয় সমাজকর্মী মোহাম্মদ জামশেদ জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে খেলতে খেলতে ঘরের পেছনের পুকুরে পড়ে যায় সাফওয়ান। কিছুক্ষণ পর বিষয়টি টের পেয়ে তার মা দ্রুত তাকে উদ্ধার করে নাজিরহাট হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। স্থানীয়রা এমন দুর্ঘটনা এড়াতে শিশুদের প্রতি সার্বক্ষণিক নজরদারির আহ্বান জানিয়েছেন।