মাদরাসার নাম ভাঙিয়ে জমি দখলের অভিযোগ, ফটিকছড়িতে উত্তেজনা
মু. আজিজ, ফটিকছড়ি |
চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদ এলাকায় মাদরাসার নাম ব্যবহার করে সরকারি ও সড়কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে।
অভিযোগের তীর মাদরাসাতুল মদিনার পরিচালক মামুন আত্বারীর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ করছেন এবং আশপাশের জমি বিক্রিতে চাপ দিচ্ছেন।
স্থানীয়দের আরও অভিযোগ, অনুমোদন ছাড়াই নির্মাণকাজ ও সড়কের পাশে খনন চলছে, যা দ্রুত বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।
অভিযোগ অস্বীকার করে মামুন আত্বারী সরাসরি সাক্ষাতে কথা বলার কথা জানিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











