ঢাকা | এপ্রিল ২৬, ২০২৬ - ৪:১৩ অপরাহ্ন

শিরোনাম

পর্যটন এলাকা সাজেকে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪ জন আটক

  • আপডেট: Sunday, April 26, 2026 - 3:03 pm

বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি।।
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন এলাকায় মাদকবিরোধী অভিযানে চারজনকে আটক করেছে সেনাবাহিনী।
বাঘাইহাট সেনা জোন থেকে জানানো হয়, শনিবার (২৫ এপ্রিল, ২০২৬) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইহাট সেনা জোন এই অভিযান পরিচালনা করে।
উপজেলার ৩৬ নম্বর সাজেক ইউনিয়নের রুইলুই পাড়া এলাকায় ধন বিকাশ ত্রিপুরার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় সেখানে চারজনকে মাদক সেবনরত অবস্থায় দেখা যায়। পরে ঘর তল্লাশি করে ৯০ পিস ইয়াবা এবং ১২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- ধন বিকাশ ত্রিপুরা, রিনলিয়ানা লুসাই, মঙ্গল ত্রিপুরা, জুপি ত্রিপুরা। পরে আটক চারজনকে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ সাজেক পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়।
বাঘাইহাট সেনা জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য অঞ্চলে মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।