বান্দরবান ম্রো কমপ্লেক্সে পুকুর পুনঃখনন ও মাঠ সংস্কার কাজের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:
বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ম্রো কমপ্লেক্সে পুকুর পুনঃখনন ও মাঠ সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১ জুন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি।
উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, পুকুর পুনঃখনন ও মাঠ সংস্কার কাজ বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন, ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডের প্রসার এবং এলাকার সামগ্রিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। তারা প্রকল্পের কাজ যথাসময়ে ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি প্রকল্পের সফল বাস্তবায়ন কামনা করেন এবং স্থানীয় জনগণের সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় পার্বত্য এলাকার অবকাঠামোগত ও সামাজিক উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।











