ঢাকা | এপ্রিল ১৮, ২০২৬ - ৯:৩৫ অপরাহ্ন

শিরোনাম

বান্দরবান টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন; বিজয়ী সুপার স্টার যুব স্পোর্টিং ক্লাব

  • আপডেট: Saturday, April 18, 2026 - 7:58 pm

বান্দরবান প্রতিনিধি।।

বান্দরবানে উৎসবমুখর পরিবেশেবান্দরবান পার্বত্য জেলা পরিষদ টি২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫২৬এর ফাইনাল খেলা সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুর ২টায় বান্দরবান জেলা স্টেডিয়াম আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাচিং প্রু জেরী, মাননীয় সংসদ সদস্য, বান্দরবান৩০০ আসন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সানিউল ফেরদৌস, জেলা প্রশাসক সভাপতি, বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব আবদুর রহমান, . আলমগীর মোহাম্মদ সিরাজ উদ্দিন, সাবেক পরিচালক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

ফাইনাল খেলায় রিদম রয়েলস সুপার স্টার যুব স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করে। টসে জিতে প্রথমে ব্যাট করে রিদম রয়েলস নির্ধারিত ওভারে ১৩০ রানের লক্ষ্য নির্ধারণ করে। জবাবে ব্যাট করতে নেমে সুপার স্টার যুব স্পোর্টিং ক্লাব বল হাতে রেখেই জয় নিশ্চিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অব দ্য ম্যাচ ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন নাজমুল হাসান রাফি।

সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পুলিশ সুপার বলেন, খেলাধুলার সাথে যুক্ত থাকলে তরুণ সমাজ মাদক অপরাধ থেকে দূরে থাকে। তিনি সবাইকে ক্রীড়ামুখী হওয়ার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেন, বান্দরবানের যুব সমাজকে সুস্থ সুন্দর পথে এগিয়ে নিতে খেলাধুলার বিকল্প নেই। তিনি ধরনের আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে ক্রীড়া উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিজয়ী অংশগ্রহণকারী দল আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, টুর্নামেন্টটি আয়োজন করে বান্দরবান জেলা ক্রিকেট আম্পায়ার্স স্কোরার এসোসিয়েশন, সহযোগিতায় ছিল বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা এবং বাস্তবায়নে ছিল বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।