ঢাকা | জুন ৯, ২০২৬ - ৭:৫৬ অপরাহ্ন

শিরোনাম

দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

  • আপডেট: Tuesday, June 9, 2026 - 6:08 pm

মোঃ আল আমিন, দীঘিনালা

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার জারুলছড়ি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে দীঘিনালা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-আমিন, এসইউপি, পিএসসি জারুলছড়ি আর্মি ক্যাম্প-সংলগ্ন জারুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীর হাতে কলম, পেন্সিল, খাতা, পেন্সিল বক্স ও বিস্কুট তুলে দেওয়া হয়। সেনাবাহিনীর এ উদ্যোগে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে জোন অধিনায়ক শিক্ষার্থীদের নিয়মিত লেখাপড়ার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।

স্থানীয়রা জানান, শিক্ষা ও মানবিক সহায়তামূলক কর্মকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলছে এবং শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।