ঢাকা | এপ্রিল ১৭, ২০২৬ - ২:০৩ অপরাহ্ন

টেকনাফে ইয়াবাসহ দুইজন পাচারকারী আটক

  • আপডেট: Wednesday, April 15, 2026 - 7:48 pm

টেকনাফ প্রতিনিধি।।

কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের ২২ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শাহপরী দ্বীপের জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের ২২ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।
আটককৃত আসামীরা হলেন, শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার আইয়ুব আলীর পুত্র মোঃ সিদ্দিক ও একই এলাকার বাডু মিয়ার পুত্র মোঃ ইসমাইল।
জব্দকৃত ইয়াবা, পাচার কাজে ব্যবহৃত বোট ও আটককৃত মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।