ঢাকা | জুলাই ২২, ২০২৬ - ৯:২৭ অপরাহ্ন

শিরোনাম

ফটিকছড়িতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে যুবলীগ নেত্রীসহ দুজন আটক, আদালতে প্রেরণ

  • আপডেট: Wednesday, July 22, 2026 - 7:59 pm

মু. আজিজ, ফটিকছড়ি।

 

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুর ইউনিয়নে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে এক যুবলীগ নেত্রী ও এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে আইনি প্রক্রিয়া শেষে বুধবার (২২ জুলাই) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

 

ঘটনাটি বুধবার দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার ভূজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রাবারড্যাম ডলু আড়ালিয়া এলাকায় ঘটে।

 

আটকরা হলেন, নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির মহিলা সদস্য রাশু বেগম (৪০), যিনি স্থানীয় এক প্রবাসীর স্ত্রী। তার সঙ্গে আটক হন একই ইউনিয়নের কোটবাড়িয়া নাজিরখিল এলাকার বাসিন্দা বাচা মিয়ার ছেলে মো. হাসেম (৪৫)।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হাসেম রাশু বেগমের বাড়িতে গেলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে স্থানীয়রা দুজনকে আটক করে ভূজপুর থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

 

স্থানীয় ইউপি সদস্য মো. সোহেল মুন্সি বলেন, রাশু বেগমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এ বিষয়ে তাকে একাধিকবার সতর্ক করা হয়েছিল বলে তিনি দাবি করেন। সর্বশেষ একই ধরনের অভিযোগের পর স্থানীয়রা দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

 

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, স্থানীয় লোকজন দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

 

উল্লেখ্য, তাদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।