টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক।। নতুন সিরিজ, নতুন ম্যাচ। কিন্তু বদলায়নি মেহেদী হাসান মিরাজের কয়েনভাগ্য। আরও একবার টস হেরে গেলেন বাংলাদেশ অধিনায়ক। টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক জশ ইংলিস।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার বেলা ১১টায় শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। এই ম্যাচ দিয়ে প্রায় ১৫ বছর পর দ্বিপাক্ষিক সিরিজে মাঠে নামছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।
এ নিয়ে টানা ৫ ওয়ানডেতে টস হারলেন মিরাজ। এর আগে ২০২১ সালে সবশেষ টানা পাঁচ ওয়ানডেতে টস হেরেছিল বাংলাদেশ।
প্রায় ৪ বছর পর ওয়ানডে খেলতে নামছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ২০২২ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ এই সংস্করণে খেলেছিলেন অফ স্পিনিং অলরাউন্ডার।
এছাড়া একাদশে জায়গা হয়নি রিশাদ হোসেনের। নিউ জিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডের মতো এই ম্যাচেও খেলছেন তানভির ইসলাম।
অস্ট্রেলিয়া দলে ওয়ানডে অভিষেক হয়েছে লিয়াম স্কটের। এই সংস্করণে অস্ট্রেলিয়ার ২৫৩তম ক্রিকেটার তিনি।
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা
অস্ট্রেলিয়া একাদশ
ম্যাট শর্ট, কুপার কনোলি, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, অ্যালেক্স কেয়ারি, ক্যামেরন গ্রিন, ম্যাট রেনশ, লিয়াম রেনশ, জাভিয়ের বার্টলেট, নাথান এলিস, অ্যাডাম জ্যাম্পা











