ঢাকা | মে ৯, ২০২৬ - ৬:২৫ অপরাহ্ন

শিরোনাম

চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ১৮ লিটার চোলাই মদসহ দুই নারী মাদক পাচারকারী আটক

  • আপডেট: Saturday, May 9, 2026 - 5:42 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানা পুলিশের বিশেষ অভিযানে ১৮ লিটার চোলাই মদসহ দুই নারী মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

শনিবার (৯ মে) দুপুর ১টা ৪৫ মিনিটে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের কাজীপাড়া সিএনজি স্ট্যান্ড মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন চট্টগ্রাম মহানগরের খুলশী আমবাগান এলাকার খাদিজা আক্তার এবং বাগেরহাট জেলার সদর উপজেলার জয়গাছি গ্রামের তানিয়া আক্তার।

চন্দ্রঘোনা থানার উপ-পরিদর্শক (এসআই) আক্তার হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ বিশেষ অভিযান পরিচালনা করে বলে জানিয়েছেন চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম সাকের।

তিনি জানান, আটককৃত দুই নারীর হাতে থাকা কালো ব্যাগ তল্লাশি করে ১৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। চোলাই মদ পাচারের সময় থানা পুলিশের সদস্যরা তাদের হাতেনাতে আটক করেন।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আগামীকাল রোববার সকালে রাঙামাটি আদালতে প্রেরণ করা হবে।