ঢাকা | জুন ২৭, ২০২৬ - ২:২১ অপরাহ্ন

শিরোনাম

পেনাল্টি মিস, নকআউটের স্বপ্ন ঝুলে আছে ইরানের 

  • আপডেট: Saturday, June 27, 2026 - 1:24 pm

স্পোর্টস ডেস্ক।। বিশ্বকাপে এর আগে কখনো গ্রুপের বাধা পেরুতে পারেনি ইরান। বিশ্বকাপের মূল পর্বে পাঁচ বার অংশ নিয়ে প্রতিবারই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে ইরান। এবার যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে যাওয়ায় অনিশ্চিয়তার মধ্যে বিশ্বকাপে অংশগ্রহন করাটাই ছিল তাঁদের জন্য অনেক কিছু। চিরশত্রু যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপ খেলতে এসে নানা প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ করতে হয়েছে। কোচিং স্টাফের সবাইকে পায়নি ইরান ফুটবল দল। নিরাপত্তার কারণে মেক্সিকোতে বেজ বেজ ক্যাম্প করে ম্যাচের দিন যুক্তরাষ্ট্রের ভেন্যুগুলোতে এসে ম্যাচ খেলে ফিরে যেতে হয়েছে মেক্সিকোর বেজ ক্যাম্পে। এমন প্রতিকূলতার মধ্যেও অসাধ্য সাধনের ইতিহাস রচনার হাতছানি ছিল ইরানের সামনে। জি গ্রুপে নিউজিল্যান্ড, বেলজিয়ামের সঙ্গে ড্র করে শেষ ম্যাচে মিশরের বিপক্ষে ম্যাচটি ছিল তাঁদের কাছে ডু অর ডাই। এবং এই ম্যাচে জয়ের আশা জাগিয়েও পেনাল্টি মিস এবং ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি (ভার) এর গোল বাতিলের রায়ে

ওয়াশিংটনের শিয়াটল স্টেডিয়ামে মিশরের সঙ্গে (১-১) গোলে ড্র-এর হতাশায় গ্রুপ পর্ব শেষ করেছে ইরান।

গ্রুপ রাউন্ডের তিন ম্যাচের সব কটি ড্র করে নক আউট রাউন্ডের জন্য ইরানের ভাগ্য এখন ঝুলে রইল আগামীকালের বাকি ম্যাচগুলোর ফলের ওপর।

ইরানের বিপক্ষে ম্যাচের আগেই জি গ্রুপ থেকে নক আউট রাউন্ড নিশ্চিত করেছে মিশর। ইরানের সঙ্গে ড্র করে গোল ব্যবধানে জি গ্রুপে রানার্স আপ হয়ে নক আউট রাউন্ডে খেলবে তারা। কানাডার ভ্যাঙ্কুভারে নিউ জিল্যান্ডকে ৫-১ গোলে হারিয়ে জি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে বেলজিয়াম সেরা ৩২ এ উঠে গেছে।

৫-৪-১ ফরমেশনে ডিফেন্স জমাট রেখে কাউন্টার অ্যাটাক ধারালো করেছে ইরান। বল দখলের নিয়ন্ত্রন ৩৮% নিয়েও মিশরের গোলমুখে আক্রমন করেছে বেশি ইরান। ফরোয়ার্ড মেহদি তারেমি এবং দুই মিড ফিল্ডার সাঈদ এজাতোলাহি,মোহাম্মদ মোহেব্বির দারুণ কম্বিনেশনে জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছে বার বার। গোলপোষ্ট লক্ষ্য করে নেয়া ৪টি শটই ছিল গোল হওয়ার মতো।

খেলার ৫ম মিনিটে অবশ্য এগিয়ে গেছে মিশর। মিশরের সুপারস্টার সালাহর শট বেইরানভান্দ ঠিকমতো আটকাতে না পারায়, বলটি ডি বক্সে সুবিধাজনক অবস্থানে থাকা হাসানের কাছে চলে আসে এবং ২৪ বছর বয়সী এই খেলোয়াড় প্রথম স্পর্শেই গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে বলটি বাম দিকের নিচের কোণায় জড়িয়ে দেন (১-০)।

তবে এই গোল পরিশোধের সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছে ইরান ৬ মিনিট পরে। খেলার ১১তম মিনিটে ইরানের স্ট্রাইকার তারেমি পেনাল্টি মিস করেছেন! ইরানের এই স্ট্রাইকার ডান দিকের কোনাকুনি শট নিয়েছিলেন, কিন্তু মিশর গোলরক্ষক শোবেইর সঠিক দিকে ঝাঁপিয়ে পড়ে ইরানকে সমতা ফেরানো থেকে বঞ্চিত করেন!

পেনাল্টি মিসের হতাশা খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। খেলার ১৪ মিনিটের মাথায় ইরান মিড ফিল্ডার মোহাম্মদী বলটি ডান পায়ে নিয়ে যে শটটি নেন, মিশর গোলরক্ষক শোবেইর বলটি প্রতিহত করলেও ডি বক্সে ইরানের রেজাইয়ানের কাছে চলে গেলে বল জালে জড়িয়ে দেন (১-১)।

খেলার শেষ ৮ মিনিট মিশরের ডিফেন্স এলোমেলো করে দিয়েছে ইরান। ৮৯তম মিনিটে বাঁ প্রান্ত থেকে নেয়া কর্নারে দ্বিতীয় পোষ্টের সামনে লাফিয়ে নেয়া তারেমির হেড ক্রস পিচে লেগে প্রতিহত হলে গোল বঞ্চিত হয় ইরান।

ইনজুরি টাইমের ৩য় মিনিটে জটলার ভেতর থেকে খলিলজাদেহের নেয়া শট জালে জড়িয়েছিল। তবে ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি অফসাইডের রায় দিলে বাতিল হয় গোলটি। অতিরিক্ত উদযাপনের জন্য খলিলজাদেহকে হলুদ কার্ড দেখানো হলো!

খেলার শেষ বাশি বেজে ওঠার পূর্বক্ষণে কর্নার থেকে উড়ে আসা বলে এজাতোলাহির কাঁধে লেগে ছয় গজ দূর থেকে পোস্টে আঘাত করলে ইরানের শেষ চেষ্টা ব্যর্থ হয়।