ঢাকা | এপ্রিল ২৯, ২০২৬ - ৩:৫৮ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট: Wednesday, April 29, 2026 - 2:55 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ “কিন্নরী”-তে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কমিটির সভাপতি মো. রুহুল আমিন।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. এনামুল হক হাজারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইলা অং মং মারমা, উপজেলা বিএনপি’র সভাপতি মো. লোকমান আহমেদ, কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এরশাদ বিন শহীদসহ কমিটির সদস্য এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় ঈদুল আযহা উপলক্ষে কাপ্তাই উপজেলায় গরু চুরি রোধ, বাজার মনিটরিং, বাজারঘাটে ব্যবসায়ীদের নিরাপত্তা, অপরাধ দমন, ছিনতাই, মাদক ব্যবসা, কিশোর গ্যাং এবং চুরি-ডাকাতি প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া এলপি গ্যাসের দাম বৃদ্ধির অজুহাতে সিএনজি চালকরা ভাড়া বৃদ্ধি না করতে পারে, সে জন্য সিএনজি সমিতির সদস্যদের নিয়ে একটি সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।