ঢাকা | জুন ২০, ২০২৬ - ৯:৪৫ অপরাহ্ন

শিরোনাম

নতুন নেতৃত্ব পেল কক্সবাজার স্টুডেন্টস্ ফোরাম, রাজশাহী

  • আপডেট: Saturday, June 20, 2026 - 6:16 pm

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি:

 

কক্সবাজার স্টুডেন্টস্ ফোরাম, রাজশাহীর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আরমানুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ইবায়দুল আহাদ বকুল।

 

নবনির্বাচিত সভাপতি আরমানুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী। অন্যদিকে সাধারণ সম্পাদক ইবায়দুল আহাদ বকুল একই বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের ২০৪ নম্বর কক্ষে আয়োজিত অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়।

 

এ সময় ফোরামের সদ্য সাবেক সভাপতি শাহাদত হোসেন বলেন, “আমরা আমাদের বড় ভাইদের গড়ে দেওয়া সংগঠনকে রাজশাহীর বুকে প্রতিষ্ঠিত করে আরও মজবুত ভিত্তি প্রদানের চেষ্টা করেছি। এ কাজে আমাদের অ্যালামনাই, উপদেষ্টা ও বর্তমান সদস্যরা সার্বিক সহযোগিতা করেছেন।”

 

সংগঠনের উপদেষ্টা ড. জসীম উদ্দীন, সহযোগী অধ্যাপক, ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন, “সুদূর কক্সবাজার থেকে রাজশাহীতে এসে একজন শিক্ষার্থী হিসেবে আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত ভালোভাবে পড়াশোনা করা এবং ভালো ফলাফল অর্জন করা। পাশাপাশি নিজের কাজ ও কার্যক্রমের মাধ্যমে অন্যদের উপকারে আসতে হবে।”

 

তিনি আরও বলেন, রাজশাহীতে কক্সবাজার স্টুডেন্টস্ ফোরামের অগ্রগতিতে তিনি সার্বিক সহযোগিতা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন।