ঢাকা | মে ৬, ২০২৬ - ৯:২০ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে কমিউনিটি সভা ও চলচ্চিত্র প্রদর্শন

  • আপডেট: Wednesday, May 6, 2026 - 5:55 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটি সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মে) উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কেআরসি উচ্চ বিদ্যালয়ে কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গণযোগাযোগ অধিদপ্তরের “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় এ কমিউনিটি সভা ও চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, শিশুদের সুস্থ ও সবলভাবে বেড়ে ওঠার জন্য পর্যাপ্ত পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পুষ্টির ঘাটতি পূরণ করা গেলে শিশুরা বিভিন্ন সংক্রামক রোগ থেকে সহজেই সুরক্ষিত থাকবে। পাশাপাশি নির্ধারিত সময়ে সরকারি টিকাদান কর্মসূচিতে শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা এবং কেআরসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর নাহার বেগম।

সভা শুরুর আগে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি শিশু ও নারী স্বাস্থ্য, পুষ্টি এবং শিক্ষা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।