ঢাকা | জুলাই ১৪, ২০২৬ - ১১:০১ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে পাহাড়ধস ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পাশে ৪১ বিজিবি, আশ্রয়কেন্দ্রে রান্না করা খাবার বিতরণ

  • আপডেট: Tuesday, July 14, 2026 - 7:36 pm

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

 

সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ধসের ফলে ক্ষতিগ্রস্ত কাপ্তাই উপজেলার আশ্রয়হীন মানুষের পাশে দাঁড়িয়েছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)। মঙ্গলবার (১৪ জুলাই) কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে স্থাপিত অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ২৬০ জন দুর্গত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

 

জানা গেছে, টানা বৃষ্টি ও পাহাড়ধসের কারণে কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের লগ গেইট, কাপ্তাই নতুন বাজার, সাদেক মাস্টার টিলা এবং বিএফআইডিসি পাড়া এলাকার ২৬০ জন মানুষ বসতবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন।

 

কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস-এর তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. জহিরুল ইসলাম আশ্রয়কেন্দ্রে উপস্থিত হয়ে দুর্গত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন।

 

এ সময় তিনি আশ্রয়কেন্দ্রে থাকা পরিবারগুলোর সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের সার্বিক খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

 

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে দেশের মানুষের পাশে থেকে মানবিক সহায়তা প্রদান অব্যাহত থাকবে। বর্তমান দুর্যোগেও ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা ও খাদ্য সহায়তা নিশ্চিত করতে ৪১ বিজিবি নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে।