মানবিক সহায়তা নিয়ে সাধারণ মানুষের পাশে বাঘাইহাট সেনা জোন
বাঘাইছড়ি প্রতিনিধি:-
পার্বত্য চট্টগ্রামে “শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন”—এই মূলনীতি ধারণ করে বাংলাদেশ সেনাবাহিনী বহু বছর ধরে দুর্গম জনপদগুলোতে শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও মানবিক সহায়তায় কাজ করে যাচ্ছে।
সেই ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই সম্প্রতি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়নের শিয়ালদহ এলাকায় বাঘাইহাট জোনের সার্বিক তত্ত্বাবধানে শিয়ালদহ লুই সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় স্বাস্থ্যঝুঁকি কমাতে এলাকাবাসীর মাঝে একটি বিশুদ্ধ খাবার পানির ট্যাংকি বিতরণ করা হয়।
বাঘাইহাট জোনের উদ্যোগে এবার পাহাড়ি দুর্গম এলাকার চিত্র বদলাতে শুরু করেছে। সেনাবাহিনী উক্ত এলাকার তরুণ/সাধারণ মানুষের মানসিক ও সামাজিক বিকাশে নতুন গতি এনে দিয়েছে। সেনাবাহিনীর সৌহার্দ্যপূর্ণ উপস্থিতি পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।
স্থানীয় কারবারি বোজন ত্রিপুরার পক্ষ থেকে রবীন্দ্রলাল ত্রিপুরার নিকট আজ ২০ এপ্রিল পানির ট্যাংকটি হস্তান্তর করা হয়।
রবীন্দ্রলাল ত্রিপুরার মতে, বাংলাদেশ সেনাবাহিনীর এই উদ্যোগ সাধারণ মানুষের আস্থার প্রতীক। সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। স্থানীয় এলাকাবাসীরা দীর্ঘদিন ধরে বিশুদ্ধ খাবার পানি সংরক্ষণের জন্য অনেক কষ্ট সহ্য করেছে, আজ তার পূর্ণতা পেলাম।
বাঘাইহাট জোনের এমন উদ্যোগ পাহাড়ি মানুষের জীবনমান উন্নয়ন, তরুণদের দক্ষতা বৃদ্ধি এবং শান্তি প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।











