বাঘাইছড়িতে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ
বাঘাইছড়ি প্রতিনিধি।।
প্রধানমন্ত্রীর ঘোষিত দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটির বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (৫ জুলাই) দুপুরে উপজেলা লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রকল্পের আওতায় উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি বৃক্ষরোপণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমেনা মারজান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও অভিভাবক প্রতিনিধি জাবেদুল আলম, শিক্ষক রেঞ্জ কর্মকর্তা মো. মহসিন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সক্রেটিস চাকমাসহ সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
এসময় অতিথিরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।











