ঢাকা | জুলাই ৫, ২০২৬ - ৫:৪০ অপরাহ্ন

শিরোনাম

বাঘাইছড়িতে কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা, সার ও কৃষি উপকরণ বিতরণ

  • আপডেট: Sunday, July 5, 2026 - 4:23 pm

বাঘাইছড়ি প্রতিনিধি:

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কৃষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে গাছের চারা, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির আওতায় উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ৫৪০ জন কৃষক এবং ৩২টি প্রতিষ্ঠানের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা, সার এবং প্রয়োজনীয় কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর আলম, উদ্ভিদ সংরক্ষণ উপসহকারী কৃষি কর্মকর্তা তোফায়েল আহমেদসহ বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা এবং উপকারভোগীরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং কৃষকদের কৃষি উৎপাদনে উৎসাহিত করার লক্ষ্যে এ কর্মসূচির মাধ্যমে বিনামূল্যে গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।