ঢাকা | জুন ২৩, ২০২৬ - ১:৫১ পূর্বাহ্ন

বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ড. মাসুদ 

  • আপডেট: Monday, June 22, 2026 - 10:13 pm

মো. রিয়াজ, বাউফল।। পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আনিছ হাওলাদারের পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

আজ সোমবার দুপুরে তার  পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক খালেদুর রহমান মিয়া। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং  পুনর্বাসনের জন্য টিনসহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।

এময় অধ্যাপক খালেদুর রহমান মিয়া বলেন, দুর্যোগ ও বিপদে মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। এজন্যই আমরা এগিয়ে এসেছি। তাদের পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

তিনি জানান, ক্ষতিগ্রস্তদের প্রতি  ড. শফিকুল ইসলাম মাসুদ ভাই সমবেদনা জানিয়েছে। একইসঙ্গে সাহস ও ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছে।

ক্ষতিগ্রস্ত আনিছ হাওলাদার বলেন, “‘অগ্নিকাণ্ডে আমার বসতঘর পুড়ে যাওয়ার পর পরিবার নিয়ে চরম দুর্ভোগে পড়েছিলাম। এমন কঠিন সময়ে আমার পাশে দাঁড়ানোর জন্য এমপি ড. শফিকুল ইসলাম মাসুদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

তিনি বলেন, ‘আমার দুঃসময়ে ড. মাসুদ যে সহমর্মিতা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তা আমি কখনো ভুলব না।’

স্থানীয় বাসিন্দারা এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্দিনে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এবং মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।