ঢাকা | জুলাই ২৭, ২০২৬ - ৩:০৩ পূর্বাহ্ন

শিরোনাম

বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর ভোলার ​সভাপতি হাসান শরীফ ও সম্পাদক মামুন-বাতেন

  • আপডেট: Monday, June 8, 2026 - 9:26 pm

মো. আক্তার হোসেন, ভোলা।। বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ ভোলা জেলা শাখার উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে ‘ভোলা জেলা কাউন্সিল-২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৭ জুন) সকাল ১০টায় ভোলার বোরহানউদ্দিন উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে এই কাউন্সিলের আয়োজন করা হয়।

​কাউন্সিলে সর্বসম্মতিক্রমে আগামী কার্যকালের জন্য সংগঠনের ৫৭ সদস্যবিশিষ্ট ভোলা জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মাওলানা মো. হাসান শরীফ সভাপতি ও মাওলানা মো. আব্দুল্লাহ আল-মামুন (ভোলা সদর) এবং মাওলানা মো. আব্দুল বাতেন (বোরহানউদ্দিন) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

‎​মাওলানা মহিউদ্দিন শরীফের সঞ্চালনায় এবং বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ভোলা জেলা উত্তর শাখার আহ্বায়ক মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কার্যনির্বাহী পরিষদের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুফতি মুহাম্মদ আবু ওয়াক্কাস। তিনি নতুন কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করেন।

‎​অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মজমেরহাট ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ফয়জুল আলম।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ আব্দুল খালেক, মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম ও মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান।

কাউন্সিলের বক্তারা সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং নতুন কমিটির সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

‎​ঘোষিত কমিটির অন্যান্য পদসমূহ:- সহ-সভাপতি: মাওলানা মোঃ কামরুল হাসান (ভোলা সদর), মাওলানা মো. নাছরুল্লাহ (বোরহানউদ্দিন), মাওলানা ইমাম হোসেন (লালমোহন) ও মাওলানা জুলকার নাঈন (বোরহানউদ্দিন)। ‎​যুগ্ম সাধারণ সম্পাদক: মাওলানা মো. শহিদুল ইসলাম (লালমোহন) ও মাওলানা মো. নাইমুল ইসলাম (চরফ্যাশন)।সাংগঠনিক সম্পাদক: মাওলানা মোঃ আব্দুল আহাদ নকিব (দৌলতখান) ও মো. আতিকুর রহমান (চরফ্যাশন)। সহ-সাংগঠনিক সম্পাদক: মো. নুরনবী শরীফ (বোরহানউদ্দিন)। প্রচার সম্পাদক: মো. ইব্রাহিম (ভোলা সদর) ও মো. নুর নবী (চরফ্যাশন)। সহ-প্রচার সম্পাদক: মোঃ আক্তার (বোরহানউদ্দিন) ও মোঃ তামিম (চরফ্যাশন)। দপ্তর সম্পাদক: মো. জাফরুল ইসলাম (বোরহানউদ্দিন)। সহ-দপ্তর সম্পাদক: মো. হামিম (বোরহানউদ্দিন)। গবেষণা ও প্রকাশনা সম্পাদক: মো. আব্দুল্লাহ (বোরহানউদ্দিন) ও ছালাউদ্দিন (বোরহানউদ্দিন)। সেবা সমাজ কল্যাণ সম্পাদক: মো. কামরুল ইসলাম (বোরহানউদ্দিন)। সহ-সেবা সমাজ কল্যাণ সম্পাদক: মো. ফাহিম (বোরহানউদ্দিন) ও আবু সালেহ (ভোলা সদর)। তথ্য ও প্রযুক্তি সম্পাদক: মোঃ মহিবুল্ল্যাহ আল মারুফ (ভোলা সদর)। সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক: মো. ইয়ামিন (চরফ্যাশন) ও মোঃ ইয়ামিন (লালমোহন)। অর্থ সম্পাদক: মো. মনিরুল ইসলাম (লালমোহন)।সহ-অর্থ সম্পাদক: মো. ইসবাইল (দৌলতখান)।কুড়ি মুকুল সম্পাদক: মো. আলি আকবর (ভোলা সদর)। ‎​সহ-কুড়ি মুকুল সম্পাদক: মো. নোমান (চরফ্যাশন)। সাংস্কৃতিক সম্পাদক: মোঃ আবুল কাশেম (বোরহানউদ্দিন)। ‎​সহ-সাংস্কৃতিক সম্পাদক: মোঃ শামিম (বোরহানউদ্দিন), মো. মাফুজুর রহমান (চরফ্যাশন) ও মো. সিয়াম ওয়ালিউল্ল্যাহ (ভোলা সদর)। শরীর চর্চা সম্পাদক: মো. আশিকুর রহমান শান্ত (বোরহানউদ্দিন)। ‎​সহ-শরীর চর্চা সম্পাদক: মো. শামিম (বোরহানউদ্দিন) ও মোঃ তামিম (ভোলা সদর)।

‎​কমিটির সদস্যরা হলেন- ‎মো. জিহাদুল ইসলাম, মো হামিম, মো. ফাহিম, মো. সাইফুল ইসলাম, মোঃ. আব্দুল্ল্যাহ, মো. নেয়াজ শরিফ, মো. ওমর ফারুক, মো. মাইন উদ্দিন, মো. আব্দুল রাজ্জাক, মো. ইয়ামিন, মো. জাবেদ, মো. মাসুম বিল্লাহ, মো. মাকসুদুর রহমান, মো. ফজলে রাব্বি, মো. নুর নবী, মো. জিহাদুল ইসলাম, মো. মাসুদ, মো. আশরাফুল ইসলাম, মো. জিহান, মো. নিয়াজ, মো. ইকরাম এবং মো. জয়নাল আবেদীন।