ঢাকা | মে ২১, ২০২৬ - ১:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম

চট্টগ্রাম জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত চন্দনাইশ থানার এস এম দিদারুল ইসলাম সিকদার

  • আপডেট: Wednesday, May 20, 2026 - 2:54 pm

চন্দনাইশ প্রতিনিধি :

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন এস এম দিদারুল ইসলাম সিকদার। মঙ্গলবার (১৯ মে ২০২৬) দুপুরে অনুষ্ঠিত চট্টগ্রাম জেলা পুলিশ এর মাসিক কল্যাণ ও অপরাধ নিয়ন্ত্রণ সভায় তাঁকে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো: মাসুদ আলম।

মামলার রহস্য উদঘাটন, মাদকদ্রব্য উদ্ধার এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এস এম দিদারুল ইসলাম সিকদার এর আগে ডিএসবি চট্টগ্রাম শাখায় ওসি তদারকি (O.C-Watch) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে গত ৫ মে ২০২৬ তিনি চন্দনাইশ থানা এর অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন।

প্রতিক্রিয়ায় তিনি বলেন, এ স্বীকৃতি ভবিষ্যতে জনগণকে আরও বেশি সেবা দেওয়ার ক্ষেত্রে তাঁকে অনুপ্রাণিত করবে।