এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের মানবিক সহায়তা দিলো ১২ বিজিবি
বরকল (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির বরকলে ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) এর উদ্যোগে এতিম ও কোমলমতি মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় ছোটহরিণা ব্যাটালিয়ন ১২ বিজিবি জোনের আওতাধীন ভুষনছড়া এলাকায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের অধীনে এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। এসময় ইউনিয়নের ফারুক-ই-আযম (রা.) হেফজ ও এতিমখানায় চাল, ডাল, তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী এবং নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়।
এর আগে এরাবুনিয়া বিজিবি ক্যাম্পের সামনে আনুষ্ঠানিকভাবে এসব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী। তিনি নিজ হাতে এতিম ও শিক্ষার্থীদের মাঝে সহায়তা তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন।
এসময় তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় বিজিবি নিয়মিতভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করছে। বিশেষ করে দুর্গম পার্বত্য অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে ছোটহরিণা বিজিবি জোন কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়রা বিজিবির এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।











