ঢাকা | মে ১৭, ২০২৬ - ৩:০৮ অপরাহ্ন

শিরোনাম

ইবোলা ভাইরাসে জরুরি অবস্থা ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

  • আপডেট: Sunday, May 17, 2026 - 1:08 pm

ডেস্ক রিপোর্ট।। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে কয়েক ডজন মানুষের প্রাণহানির কারণ হওয়া বিরল ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জরুরি স্বাস্থ্য অবস্থা হিসেবে ঘোষণা করেছে। তবে সংস্থাটি এ প্রাদুর্ভাবকে এখনো মহামারী হিসেবে ঘোষণা করেনি।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

জেনেভাভিত্তিক বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো ও উগান্ডায় বুন্দিবুগিও ভাইরাসজনিত ইবোলা সংক্রমণকে আন্তর্জাতিক উদ্বেগজনক জনস্বাস্থ্য জরুরি অবস্থা (পিএইচইআইসি) হিসেবে বিবেচনা করা হবে।

তবে সংস্থাটি আরও বলেছে, এটি আন্তর্জাতিক জরুরি অবস্থা হলেও বর্তমান বিস্তার ও পরিস্থিতির ভিত্তিতে এখনো মহামারীজনিত জরুরি অবস্থা ঘোষণার মানদ- পূরণ করেনি।