ঢাকা | নভেম্বর ২৩, ২০২৬ - ৪:২২ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে পশুপালনবিষয়ক প্রশিক্ষণ

বাঘাইছড়ি প্রতিনিধি।।

 

রাঙামাটির বাঘাইছড়িতে স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে দুই দিনব্যাপী গবাদিপশু ও গৃহপালিত পশু-পাখি পালনবিষয়ক প্রশিক্ষণের আয়োজন করেছে বাঘাইহাট সেনা জোন।

 

২৪ পদাতিক ডিভিশনের ২০৩ পদাতিক ব্রিগেডের আওতাধীন সাজেকের বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে গত ২২ ও ২৩ নভেম্বর এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

 

প্রশিক্ষণে দক্ষ প্রশিক্ষক ও চিকিৎসকদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীদের গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের আধুনিক পদ্ধতি, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, প্রাথমিক চিকিৎসা, পরিচর্যা এবং খামার ব্যবস্থাপনা বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।

 

সংশ্লিষ্টরা মনে করছেন, এ প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠী পশুপালন ও পোল্ট্রি খাতে সম্পৃক্ত হয়ে বিকল্প আয়ের সুযোগ তৈরি করতে পারবেন। পাশাপাশি পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ, বেকারত্ব হ্রাস এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পথও সুগম হবে।

 

উল্লেখ্য, বাঘাইহাট সেনা জোন স্থানীয় জনগণের কল্যাণ, পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি বজায় রাখা এবং আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সম্পর্কিত