ঢাকা | নভেম্বর ১৩, ২০২৬ - ৮:২৪ অপরাহ্ন

শিরোনাম

চট্রগ্রাম প্রতিদিন

ঈদগাঁওয়ে যুবকদের মিলনমেলা, ইয়ুথ ম্যারাথনে অংশ নিলেন পাঁচ শতাধিক তরুণ

 

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: ‘মাদকমুক্ত যুবসমাজ, সুস্থ ভবিষ্যৎ’ স্লোগানকে সামনে রেখে কক্সবাজারের ঈদগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ইয়ুথ ম্যারাথন-২৬’। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় পাঁচ শতাধিক তরুণ ও যুবক অংশ নেন।

 

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৭টায় ঈদগাহ কলেজ গেট প্রাঙ্গণ থেকে ম্যারাথন শুরু হয়। পরে মাইজপাড়া ও জাগিরপাড়া প্রদক্ষিণ করে ঈদগাঁও বাসস্টেশনে গিয়ে শেষ হয়।

 

ম্যারাথন শেষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈদগাঁও উপজেলা জামায়াতের আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল আজিম, ইউনিয়ন জামায়াতের আমির প্রভাষক হাকিম আলী ও ইউনিয়ন সেক্রেটারি মাওলানা সুলতান আহমদ।

 

ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী লায়েক ইবনে ফাজেলের সার্বিক সমন্বয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মুফিজুর রহমান। প্রতিযোগিতা শেষে সেরা ১০ জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

 

আয়োজকরা জানান, যুবসমাজকে শারীরিকভাবে সুস্থ ও খেলাধুলামুখী করে তোলা, মাদকমুক্ত সমাজ গঠন, তরুণদের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি এবং পারস্পরিক সম্প্রীতি জোরদার করাই এ আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

সম্পর্কিত