ঢাকা | নভেম্বর ৯, ২০২৬ - ১০:০৬ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

রাজস্থলী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন আজিজুর রহমান রুবেল

 

 

রাজস্থলী প্রতিনিধি:

 

রাঙামাটির রাজস্থলী উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে মোহাম্মদ আজিজুর রহমান রুবেলকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি এর আগে রাজস্থলী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

 

রোববার (৮ নভেম্বর ২০২৬) রাঙামাটি পার্বত্য জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং রাজস্থলী উপজেলা ছাত্রদলের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলী আহাদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল ইসলাম রনি যৌথভাবে এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

 

এদিকে আজিজুর রহমান রুবেলকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়ায় স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে রাজস্থলী উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

 

নতুন দায়িত্ব পালনে মোহাম্মদ আজিজুর রহমান রুবেলের সফলতা কামনা করেছেন দলীয় নেতাকর্মীরা।

সম্পর্কিত