ঢাকা | নভেম্বর ৮, ২০২৬ - ৪:১৩ অপরাহ্ন

শিরোনাম

রাজনীতি

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কমিটি পুনর্গঠন, আহ্বায়ক সালাম ও সদস্যসচিব রবিন

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 90?

বিশেষ প্রতিনিধি।। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত এই কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

আজ রোববার বিএনপির সহদফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

ঘোষিত এই নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। এ ছাড়া আ ন ম সাইফুল ইসলামকে কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে সম্প্রতি বিএনপি ঢাকা মহানগর উত্তর শাখার দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়। গত ১ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গঠিত ওই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হন সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

উত্তর ও দক্ষিণ—উভয় মহানগর কমিটির শীর্ষ নেতারা দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করবেন বলে দলীয় সূত্র জানিয়েছে। নতুন এই দুই কমিটির ওপর আগামী দিনে মহানগরের রাজনৈতিক কর্মসূচি সফল করার বড় দায়িত্ব থাকবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

সম্পর্কিত