ঢাকা | নভেম্বর ৭, ২০২৬ - ৯:৩৫ অপরাহ্ন

শিরোনাম

জাতীয়

মা-বাবার সমাধিতে শ্রদ্ধা শেষে আর্মি স্টেডিয়ামের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশেষ প্রতিনিধি।। ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকার শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৭ নভেম্বর) সকালে তিনি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে এ শ্রদ্ধা জানান এবং সেখানে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল সাড়ে ৯টায় রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য কুচকাওয়াজ ও বিশেষ প্রদর্শনী অনুষ্ঠানে যোগ দেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে আয়োজিত এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ৩ হাজার ক্যাডেট এবং বাংলাদেশ স্কাউটসের ৫০০ সদস্য বিশেষ প্রদর্শনীতে অংশ নেন।

স্টেডিয়ামের অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সশস্ত্র বাহিনীর তিন প্রধান, সংসদ সদস্য, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন দেশের কূটনীতিক ও রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। এদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশব্যাপী সরকারি ছুটি পালিত হচ্ছে এবং দিবসটি উদযাপন করতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সব ধরনের যানবাহনের টোল মওকুফ রাখা হয়।

এদিকে দিবসটি কেন্দ্র করে বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হওয়ার কথা রয়েছে।

দলীয় সূত্র জানিয়েছে, এই কেন্দ্রীয় শোভাযাত্রাটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এতে তাঁর সশরীরে হেঁটে অংশ নেওয়ারও কথা রয়েছে।

সম্পর্কিত