ঢাকা | অক্টোবর ১৫, ২০২৬ - ৯:৫০ পূর্বাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী চট্টগ্রামে উদ্ধার

লামা (বান্দরবান) প্রতিনিধি:

 

বান্দরবানের লামা উপজেলা থেকে নিখোঁজ হওয়া তিন স্কুলছাত্রীকে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। গত ১৪ অক্টোবর দিবাগত রাতে পৃথক দুটি বাসা থেকে তাদের উদ্ধার করা হয়।

 

উদ্ধার হওয়া ছাত্রীরা হলেন রেশমি আক্তার (১৭), তানিয়া সুলতানা (১৩) ও হালিমাতুচ্ছ সাদিয়া (১৪)।

 

পুলিশ মিডিয়া সেল, বান্দরবানের তথ্য অনুযায়ী, গত ১১ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে লামা থানাধীন ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইয়াংছা মুসলিম পাড়া এলাকা থেকে ওই তিন ছাত্রী নিখোঁজ হয়।

 

পরে তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) খুলশী থানা এলাকার ২ নম্বর রোডের একটি বাসা এবং খুলশী টাউন সেন্টারের কনকর্ড টাওয়ারের আরেকটি বাসা থেকে পৃথকভাবে তাদের উদ্ধার করা হয়।

 

পুলিশের প্রাথমিক তথ্যমতে, ওই তিন ছাত্রী সেখানে গৃহপরিচারিকার কাজের জন্য অবস্থান করছিলেন।

 

উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তিন স্কুলছাত্রীকে তাঁদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত