ঢাকা | অক্টোবর ৭, ২০২৬ - ৭:৪৭ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানে গণঅধিকার পরিষদের ২৮ সদস্যের আহ্বায়ক কমিটি

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবান জেলা গণঅধিকার পরিষদ (জিওপি)-এর ২৮ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মো. শহীদুর রহমান সোহেলকে আহ্বায়ক এবং মো. শাহাদাত হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) রাতে গণঅধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক ও সাধারণ সম্পাদক হাসান আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আব্দুল মালেক, মামুনুর রশীদ (সদর) ও সরওয়ার আলমকে। যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন মো. আব্দুর রহিম আশিক, নাহিদা আক্তার, মামুনুর রশীদ (লামা) ও সুভাষ পূন্য ত্রিপুরা।

কার্যকরী সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন নাজমুল আলম, সুমন বড়ুয়া, তাইমুর রহমান আবির, মেহেদী হাসান সানি, উছাই মে মারমা, অনেক কুমার তঞ্চঙ্গ্যা, অংচিং থোয়াই মারমা, জাহিদুল ইসলাম, ইয়াসমিন আক্তার, নাসরিন আক্তার, আকতার হোসেন, আমেন আক্তার, নাসিমা আক্তার, অভি বিকাশ তঞ্চঙ্গ্যা, আয়েশা বেগম, আরাফা বেগম, প্রিয়া আক্তার, মোকাদ্দিসা বেগম ও ফাতেমা আক্তার সুমি।

গণঅধিকার পরিষদ প্রতিষ্ঠার পর বান্দরবান জেলায় এটিই সংগঠনটির প্রথম জেলা কমিটি।

এদিকে নবগঠিত কমিটির আহ্বায়ক মো. শহীদুর রহমান সোহেল এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বান্দরবান জেলা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তবে কমিটি নিয়ে মতবিরোধের জেরে তিনি এনসিপি থেকে পদত্যাগ করেন।

সম্পর্কিত