ঢাকা | অক্টোবর ৩, ২০২৬ - ১২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম

জাতীয়

মানাধিকারে বিশেষ অবদানের জন্য শান্তি পদক পেলেন মঞ্জুর হোসেন ঈসা

নিজস্ব প্রতিবেদক।। বিশ্বশান্তি ও মানবাধিকারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শান্তি পদক পেয়েছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা।

আজ শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আয়োজিত ‘বিশ্ব শান্তি দিবস-২০২৬ ও গ্লামার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬’ অনুষ্ঠানে তাঁর হাতে এ পদক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মো. মঞ্জুর হোসেন ঈসার হাতে সম্মাননা স্মারক তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

এ সময় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হারুন-অর-রশিদ এবং উপ-পুলিশ কমিশনার মো. তারেক (এলএলএম)।

ইকরা খানের সঞ্চালনায় অনুষ্ঠানে সংশ্লিষ্ট খাতের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, দেশে মানবাধিকার প্রতিষ্ঠা, মানবিক মূল্যবোধের বিকাশ এবং সামাজিক ন্যায়বিচার ও শান্তি বজায় রাখতে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে মঞ্জুর হোসেন ঈসাকে এই সম্মাননায় ভূষিত করা হয়েছে।

সম্মাননা প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, “যেকোনো স্বীকৃতিই কাজের গতি বাড়িয়ে দেয়। মানবাধিকার রক্ষা ও সমাজে শান্তি প্রতিষ্ঠার লড়াইয়ে এই সম্মাননা আমাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে।”

সম্পর্কিত