ঢাকা | সেপ্টেম্বর ২৯, ২০২৬ - ১:০২ পূর্বাহ্ন

শিরোনাম

রাজধানী

রাড্ডায় হামলা-লুটপাট: শাহ আলী থানার ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক।। রাজধানীর মিরপুর-১ নম্বরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে দুই শতাধিক মুখোশধারী দুর্বৃত্ত দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ভয়াবহ হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।

দুর্বৃত্তরা স্বাস্থ্যকেন্দ্রের মূল্যবান চিকিৎসা সরঞ্জাম, জেনারেটর, এসি, ওষুধ ও নগদ অর্থ লুট করার পাশাপাশি এক্সকাভেটর দিয়ে দাতব্য প্রতিষ্ঠানটির ভবন গুঁড়িয়ে দেয়।

এই ঘটনার সময় তথ্য পেয়েও সময়মতো পদক্ষেপ না নেওয়া এবং চরম অবহেলার অভিযোগে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার (ক্লোজড) করে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষর করা এক আদেশে তাকে ডিএমপি সদর দপ্তরের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়।

রাড্ডা কর্তৃপক্ষের দায়ের করা মামলায় পুলিশ ইতিমধ্যে ৯ জনকে গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামালসহ দুটি ট্রাক উদ্ধার করেছে। ১৯৭৪ সাল থেকে পরিচালিত এই প্রাচীন স্বাস্থ্যকেন্দ্রটি ধ্বংস হওয়ায় ওই এলাকার সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সম্পর্কিত