ঢাকা | জুন ১৮, ২০২৬ - ৮:০৯ অপরাহ্ন

শিরোনাম

লংগদু জোনে বৃক্ষরোপণ অভিযান ও আবর্জনা ব্যবস্থাপনা সমন্বয় সভা অনুষ্ঠিত

  • আপডেট: Thursday, June 18, 2026 - 4:40 pm

লংগদু প্রতিনিধি:

পার্বত্য জেলা রাঙ্গামাটির লংগদু জোনে পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতা নিশ্চিতকরণের লক্ষ্যে ‘বৃক্ষরোপণ অভিযান ও আবর্জনা ব্যবস্থাপনা’ সংক্রান্ত এক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

লংগদু জোনের সদর দপ্তরে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি।

সভায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় জোনের আওতাধীন বিভিন্ন এলাকায় ৪ (চার) লক্ষ ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং রোগব্যাধি ছড়িয়ে পড়া রোধে আধুনিক ও কার্যকর আবর্জনা ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে জোনের দায়িত্বপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার খান মাহমুদ, অন্যান্য কর্মকর্তা এবং লংগদু উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, হেডম্যান, কারবারিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিবেশ সুরক্ষায় লংগদু জোনের এই প্রশংসনীয় উদ্যোগ স্থানীয় এলাকায় সচেতনতা বৃদ্ধি এবং একটি সবুজ ও পরিচ্ছন্ন পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।