রাজস্থলীতে ছাত্রদলের আনন্দ মিছিল
মো. সুমন খান, রাজস্থলী।।
রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সভাপতি পদে অলি আহম্মদ এবং সাধারণ সম্পাদক পদে নাইমুল ইসলাম রনি নির্বাচিত হওয়ায় রাজস্থলীতে আনন্দ মিছিল করেছে ছাত্রদল ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (৩ মে) সকালে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপজেলা প্রেসক্লাবের সামনের সড়ক থেকে একটি আনন্দ মিছিল বের করেন। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সদরে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের ছাত্রবিষয়ক সম্পাদক আজিজুর রহমান রুবেল, যুগ্ম আহ্বায়ক রাজু আহম্মেদসহ আরও অনেকে।
বক্তারা নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানিয়ে তাদের নেতৃত্বে জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
জানা গেছে, শনিবার রাতে কেন্দ্রীয়ভাবে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়। এতে অলি আহম্মদকে সভাপতি এবং নাইমুল ইসলাম রনিকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
এ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রাঙ্গামাটির ১০ উপজেলায় ছাত্রদল ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয় এবং বিভিন্ন স্থানে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।











