ঢাকা | এপ্রিল ২২, ২০২৬ - ২:১৪ অপরাহ্ন

শিরোনাম

চলতি বছর সৌদি আরবে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

  • আপডেট: Wednesday, April 22, 2026 - 11:06 am

ডেস্ক রিপোর্ট।। চলতি হজ মৌসুমে সৌদি আরবে বাংলাদেশি একজন হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। এটিই এবারের হজে প্রথম কোনো বাংলাদেশির মৃত্যু।

 

মো. নইম উদ্দীন মন্ডল মঙ্গলবার (২১ এপ্রিল) মক্কায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর। নইম উদ্দীনের পাসপোর্ট নম্বর এ-১৯৯৫৯২৩৮। তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন।

বুধবার (২২ এপ্রিল) রাত ৩টার হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

 

হজ ফ্লাইট শুরু হওয়ার পর গত রাত ৩টা পর্যন্ত ৩০ হাজার ৫৬৩ জন হজযাত্রী সৌদি আরবের পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ২ হাজার ৮৭০ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ১৭ হাজার ৬৯৩ জন। এখন পর্যন্ত সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে ৫১টি।

এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৯টি, সৌদি এয়ারলাইন্সের ১৮টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৪টি।

 

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৩১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ৩০ জুন।