ঢাকা | এপ্রিল ২১, ২০২৬ - ৫:০২ অপরাহ্ন

শিরোনাম

চট্টগ্রামের মিরসরাইয়ে বিলুপ্তপ্রায় প্রজাতির একটি মথুরা পাখি উদ্ধার

  • আপডেট: Tuesday, April 21, 2026 - 2:06 pm

মিরসরাই প্রতিনিধি।।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের বিএসআরএম কারখানা এলাকা থেকে পাখিটি উদ্ধার করেন ‘ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’ গ্রুপের সদস্যরা।

সংগঠনটির পরিচালক ইসমাইল মিথুন ও যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম নিলয় জানান, সোমবার সন্ধ্যায় জোরারগঞ্জ ইউনিয়নের বিএসআরএম কারখানার ভেতরে মথুরা পাখিটিকে পড়ে থাকতে দেখেন সেখানে কর্মরত রনি নামে এক ব্যক্তি। পরে তিনি সংগঠনটির সঙ্গে যোগাযোগ করলে সদস্যরা গিয়ে পাখিটি উদ্ধার করেন। উদ্ধারকৃত পাখিটির ডানায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে পাখিটি সুস্থ হওয়ার পর সেটিকে পুনরায় প্রকৃতিতে অবমুক্ত করা হবে।

সংশ্লিষ্টরা আরও জানান, এই প্রজাতির পাখি সাধারণত লোকালয় থেকে দূরে গভীর পাহাড়ে বাস করে। যার ফলে সমতলে বা লোকালয়ে সচরাচর এদের দেখা যায় না।

মিরসরাই উপকূলীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শাহেনশাহ নাওশাদ বলেন, ‘উদ্ধার হওয়া পাখিটি একটি স্ত্রী মথুরা। এটি বর্তমানে বিলুপ্তপ্রায় প্রজাতির অন্তর্ভুক্ত। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ অনুযায়ী এসব পাখি শিকার, কেনাবেচা বা আটকে রাখা দণ্ডনীয় অপরাধ।’