মিরসরাইয়ে সীমান্ত থেকে ৫০ হাজার পিস ভারতীয় ওষুধ জব্দ
মিরসরাই প্রতিনিধি।
চট্টগ্রামের মিরসরাইয়ে প্রায় ৫০ হাজার পিস ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে মিরসরাই উপজেলার ছোট ফরিংগা সীমান্তে অভিযান চালিয়ে এসব ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ৪৩ রামগড় ব্যাটালিয়নের একটি দল মিরসরাই উপজেলার ছোট ফরিংগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি বস্তা থেকে ৪৯ হাজার ১৭৮ পিস ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দ করা এসব ভারতীয় ওষুধের আনুমানিক বাজার মূল্য ৫৩ লাখ ২৭ হাজার ১১৪ টাকা।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য ও মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য প্রদান করে সহায়তা করার জন্য বিজিবির পক্ষ থেকে জনসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।











